শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

বাড়ি ফেরার পথে যুবককে গুলি 

রিপোর্টারের নাম: / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাঈম সানা নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার শরাফপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাঈম মৈখালি গ্রামের খোরশেদ সানার ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, নাঈম সানাসহ তিনজন দুটি মোটরসাইকেলে ধানিবুনিয়া গ্রাম থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে শরাফপুর বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন নাঈম। পরে নাঈমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া নাঈমের দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গুলি করার কারণ এখনো জানা যায়নি।


আরো সংবাদ পড়ুন...