শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে ‘রিসেট’ টুল আনছে মেটা

অনলাইন ডেস্ক নিউজ :: / ৫৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

ইনইস্টাগ্রাম হলো ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা। এবার ব্যবহারকারীদের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম। যেখানে অ্যাপটির রেকমেন্ডেশন পুরোপুরিভাবে রিসেট করার সুযোগ মিলবে। সম্প্রতি এমন সুখবর দিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

নিজেদের রিকমেন্ডেশনে যা দেখছেন, অনেক সময় তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তাই এ সমস্যার কারণে তাদের সেই মুশকিল আসান হতে চলেছে মেটা। কারণ ব্যবহারকারীরা শিগগিরই রিসেট বাটনে চাপ দিতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস ও ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে রিফ্রেশ করে দিতে পারবেন।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের রিকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। আর কেমন কনটেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট দেখানো হবে।

মেটা আরো জানিয়েছে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য শিগগিরই এই ফিচার রোলআউট করা হবে। কন্টেন্ট রিকমেন্ডেশন রিসেট করার জন্য সেটিংস অ্যান্ডজিটিতে যেতে হবে। এরপর কনটেন্ট প্রিফারেন্স দিতে হবে। এবার রিসেট সাজেস্টেড কনটেন্টে ক্লিক করতে হবে।

রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। এর ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কনটেন্ট তারা পছন্দ করেন না।


আরো সংবাদ পড়ুন...