শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ফের সাজেক ভ্রমণ করা যাবে বৃহস্পতিবার থেকে

রিপোর্টারের নাম: / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারো পর্যটকেরা যথারীতি রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক উপত্যকা ভ্রমণ করতে পারবেন। বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে যে নির্দেশনা দিয়েছে তা তুলে নেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

এরই মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাজেক ও আশপাশের এলাকায় টহল শুরু করেছে যৌথবাহিনী।

এর আগে, মঙ্গলবার আঞ্চলিক সংগঠনগুলো মধ্যে গোলাগুলির কারণে বুধবার সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার বিকেলে সাজেকে আটকা পড়া ৫ শতাধিক পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি ফিরে আসে।

দেড় মাস বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর থেকে সাজেক ভ্যালি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...