বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যুক্ত হলো ১৩৬টি

অনলাইন ডেস্ক / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

অত্যাবশ্যক ওষুধের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সরকার। এতে নতুন করে ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধগুলোর মূল্য সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের মেয়াদকালেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসার ওষুধ এ তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...