শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিয়ে দিতে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরনের অভিযোগ

অনলাইন ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা থানায় জিডি করার ১৩ দিন হয়ে গেলেও অপহৃত কিশোরী ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ।

অবশেষে বুধবার (২১ জানুয়ারি) রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মূল অপহরণকারী যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে আরও ৫ সহযোগীর নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীকে (১৫) স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে বখাটে ফাহিম আহমদ। ছাত্রীটি উত্যক্তের বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হন। এ ঘঠনায় ফাহিমের পরিবারের লোকজন কিশোরী ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন।

কিশোরীর বাবা-মা এই বয়সে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে যায়। ১৫ দিনে কোনো সন্ধান মিলেনি ওই ছাত্রীর। এতে অপহৃত ছাত্রীর বাবা-মা ও আত্মীয়-স্বজনের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করেছে। এ ব্যাপারে ভিকটিমের মা ৬ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।


আরো সংবাদ পড়ুন...