শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়েই কাজ করা হয়েছে। আর যে কয়েকটি বাকি আছে, আগামী ২৯ তারিখে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যালোচনা শেষ হলে রিপোর্ট জমা দেব।

তিনি আরো বলেন, ‘জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

এটি আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর ও রেসপেক্টেড জায়গা। সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...