শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট

ডেস্ক রিপোর্ট / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে সাময়িক অনুমতি ছিল, তার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে নগরের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ফিরে যাচ্ছে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আগের নিয়ম অনুযায়ী, সকাল ১১টায় দোকানপাট খোলা যাবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল গেল ৫ অক্টোবর জারি করা এই বিশেষ ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর হচ্ছে।

চলতি বছর জ্বালানি সংকটের কারণে দোকানপাটের সময়সূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। চলতি বছরের এপ্রিলের প্রথম দিকে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। পরে ব্যবসায়ীদের দাবিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সাময়িক সুযোগ দেওয়া হয়েছিল। জুনে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়।


আরো সংবাদ পড়ুন...