শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় আজ বুধবার (২২ অক্টোবর) ঘটেছে এ দুর্ঘটনা। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি। কিন্তু হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি।

দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তাতের একজন এনডিটিভিকে জানিয়েছেন, হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি।

সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার জন্য চার দিনের সফরে কেরালা গেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার কেরালা সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।


আরো সংবাদ পড়ুন...