শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করার খবর পেয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার, সে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।

জানা যায়, চাঁদনী চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সে দুই বিষয়ে ফেল করার খবর জানতে পারে। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি সে মেনে নিতে পারেনি। পরে বিকেলে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলে চাঁদনী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, ফল প্রকাশের পর ফেল করার বিষয়টি মেনে নিতে না পেরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো ফল করতে না পেরে চাঁদনী মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ পড়ুন...