শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এলপিজি বিক্রেতাদের সংগঠনের সভাপতি মো. সেলিম খান এ তথ্য জানান।

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের এক হাজার ৩০০ টাকার বেশি ব্যয় হচ্ছে। ফলে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়।

বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেন, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং চার্জ বৃদ্ধির বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন।

জালাল আহমেদ বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকট থাকা সত্ত্বেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

বিইআরসি চেয়ারম্যান আরও জানান, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত এক হাজার ৩০৬ টাকার বেশি দামে এলপিজি বিক্রির কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না।


আরো সংবাদ পড়ুন...