শিরোনাম :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

কানাইঘাটে দুবাই প্রবাসীর উপর হামলার অভিযোগ – স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

কানাইঘাট প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সিলেটের কানাইঘাটে দুবাই প্রবাসী সাফওয়ান আল মশহুদ এর উপর বিগত ০৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় কানাইঘাট মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাফওয়ান আল মশহুদ তার ভাই ও বোনকে নিয়ে বাজারে কিছু গৃহস্থালী সামগ্রী কেনার উদ্দেশ্যে মধ্যবাজার এলাকায় যান। এ সময় স্থানীয় ছাত্রলীগ এর সহ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন এবং তার লোকজন তাদের ঘিরে ধরে এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সাফওয়ান আহত হন এবং তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি কানাইঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় ব্যক্তি শিহাব উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সাফওয়ান ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছিল। ঘটনার দিন বাজারে দেখা হওয়ার পর তারা সাফওয়ান এর বোনকে নানান অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে হামলা চালায়। হামলার সময় সাফওয়ানকে রক্ষা করতে গেলে তার ভাইও আঘাতপ্রাপ্ত হন বলে জানা যায়।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, “হঠাৎ করে শিহাব ও তার লোকজন ঝগড়া শুরু করে এবং পরে মারধর শুরু হয়। বাজারের অনেক মানুষ জড়ো হয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যায়।”

অন্য এক দোকানদার জানান, “আমরা দোকান থেকে দেখতে পাই কয়েকজন লোক সাফওয়ান ও তার পরিবারের উপর চড়াও হয়। পরে আশেপাশের মানুষ এগিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

ভুক্তভোগীর পিতা মোঃ সালিক আহমদ দাবি করেন, এর আগেও বিভিন্ন সময়ে তাদের উপর চাপ ও হুমকি দেওয়া হয়েছিল। এমনকি পূর্বের একটি ঘটনার বিষয়ে থানায় জিডি করেও পুলিশ থেকে তারা কোন সাহায্য পাননি। এ ঘটনায় এলাকাতে ব্যাপক আলোচনা এবং ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।

এ বিষয়ে অভিযুক্ত শিহাব উদ্দিন এর সাথে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে কানাইঘাট থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...