সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া মানবাধিকারকর্মীর ওপর হামলার অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: / ১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ নজরুল ইসলাম নামে একজন ব্যবসায়ী ও মানবাধিকারকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ভোক্তভুগীর পরিবার জানান, বিগত ১১ ডিসেম্বর সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান চৌধুরী ও তার দলবল সহ জনাব নজরুল ইসলামের বাড়িতে এসে তাকে আক্রমণ করে। এ ঘটনার জানা যায় জনাব নজরুল ইসলাম আইন ও সালিশ কেন্দ্রে মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে আয়োজিত একটি প্রেস কনফারেন্সে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

ভোক্তভোগী নজরুল জানান, প্রেস কনফারেন্স বাতিল করতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান তিনি। ঘটনার সময় তার স্ত্রী প্রতিবেশীদের খবর দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জনাব নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান প্রতিবেশী ও নিকট আত্মীয়রা। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন অভিযোগ করায় তার উপর এই হামলা ।

ঘটনার বিষয়ে তিনি পরে আইনগত প্রতিকার পাওয়ার চেষ্টা করেন বলেও জানান ভোক্তভোগীর স্ত্রী। তার অভিযোগ, স্থানীয় পর্যায়ে অভিযোগ দায়ের করতে গেলে তিনি সহযোগিতা পাননি এবং তাকে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর খানকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেনি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ তারা পাননি।


আরো সংবাদ পড়ুন...