শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ -ব্যবসায়ী মহলে অসন্তোষ

কুলাউড়া প্রতিনিধি: / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

কুলাউড়ায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রাথীর হয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কুলাউড়ার তরুণ ব্যবসায়ী মির্জা জুবায়ের আহমেদ অভিযোগ করেছেন যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে দলের বিভিন্ন কাজ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারের জন্য বারবার চাঁদা দিতে চাপ দিচ্ছিলেন।

তার দাবি, নাদেল কুলাউড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থানীয় নেতারা তাকে নিয়মিত অর্থ দেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করেন। প্রথমে তিনি এককালীন অনুদান দিতে সম্মত হলেও পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তিনি অস্বীকৃতি জানান, এবং এরপর থেকেই হুমকি, চাপ ও ভয়ভীতি শুরু হয়।

এসব পরিস্থিতির কারণে জুবায়ের জানান, তিনি ব্যবসা পরিচালনা ও পরিবার নিয়ে নিরাপদে থাকা কঠিন হয়ে পড়েছিল। স্থানীয় পুলিশ প্রশাসন কোনো ভাবেই সাহায্য করছে না বলেও জানান তিনি। ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বালু ব্যাবসায়ী বলেন, “নির্বাচনের আগেই এলাকায় চাঁদার চাপ বেড়ে যায়, অনেকেই ভয়ে কিছু বলে না, তিনি নিজেও কয়েকবার চাঁদা দিয়েছেন বলে জানান।”; স্থানীয় পোশাক ব্যবসায়ী মন্তব্য করেন, “রাজনীতিবিদরা যাদের কাছে টাকা পায়, তাদেরই টার্গেট করে, আর এ ব্যাপারে অভিযোগ করলে পরে আরও হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় ।”

অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা নাদেলের সঙ্গে ফোন, মেসেজ ও ইমেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিবেন।


আরো সংবাদ পড়ুন...