শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গুমের মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনায় দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয়। এই মামলার আসামি জিয়াউল আহসান, শেখ হাসিনাসহ মোট ১১ জন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই বছরের ২৫ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গভীর রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহ-অধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সেই সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।


আরো সংবাদ পড়ুন...