শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে নারীকে হয়রানি ও লাঞ্চিত করার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

গোলাপগঞ্জ প্রতিনিধি: / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

গোলাপগঞ্জ ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন এর বিরুদ্ধে আবারো বিতকির্ত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বিগত ১৭ এপ্রিল গোলাপগঞ্জের স্থায়ী বাসিন্দা সাহারাতুল আম্বিয়া এবং তার ভাই নাইম আহমেদ চৌধুরীকে বাড়ি ফেরার পথে কিডন্যাপ এর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।

এ ব্যাপার ভুক্তভোগী নাইম জানায়, জাকির হোসেন এবং তার গুন্ডা বাহিনী চকরিয়া রোডে তাদের সিএনজি থামিয়ে তার বোনকে নানান কুপ্রস্তাব দেয় এবং একপর্যায়ে তারা আমাদের কিডন্যাপ এর চেষ্টা করে। এতে সিএনজি চালক এবং যাত্রীদের সহায়তার তারা সেখান থেকে রক্ষা পান। তিনি বলেন, জাকির অনেকদিন ধরে তার বোনকে নানান ভাবে হেনস্থা এবং ইভটিজিং করে আসছে। এর আগে মার্চ এর ১২ তারিখ কলেজ যাওয়ার পথে তার বোনকে একা পেয়ে লাঞ্চিত করে এই জাকির।

এ ব্যাপারে অনেকবার পুলিশ এর সাহায্য চেয়েও তারা কোনো প্রতিকার পাননি। এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করায় নাইম কে অনেকবার লাঞ্চিত এবং নির্যাতন করেছে এই জাকির বলে জানান, তার বাবা আফসার উদ্দিন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন জাকির এবং তার বাবা ইসমাইল আলী তার প্রভাব খাটিয়ে এলাকাতে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার শিকার নাইম আহমেদ চৌধুরী এবং তার বোন সাহারাতুল আম্বিয়া। এ ঘটনায় এলাকাতে উত্তেজনা এবং ভীতিকর পরিবেশ তৈরী হয়েছে বলে জানান বাসিন্দারা।

এ ব্যাপারে জাকির এর ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...