শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রবাসীর ও বিশিষ্ট ব্যবসায়ীর মোহাম্মদ জালাল উদ্দিন উপর হামলার অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

জকিগঞ্জ প্রতিনিধি: / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

জকিগঞ্জের এলাকার সুসন্তান দুবাই প্রবাসী ও এলাকার সম্মানিত ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন এর উপর হামলার অভিযোগ উঠেছে তারই পার্টনার ও স্থানীয় আওয়ামী নেতা জহির আহমেদ চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনাটি ঘটেছে বিগত ২০ জুন রাত সাড়ে ৯ টার দিকে জকিগঞ্জের ডাক বাংলো রোড এলাকায়। হামলার শিকার মোহাম্মদ জালাল উদ্দিন এর ভাই বেলাল আহমেদ জানান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় পথরোধ করে তাকে পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যার উদ্দেশে হামলা ও মারধর করা হয়।

ভুক্তভোগী মোহাম্মদ জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, “আমি বাড়ি ফেরার পথে জহির আহমেদ চৌধুরী এবং তার সহযোগীরা আমাকে অতর্কিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় আমার হাতে, পিঠে ও হাঁটুতে গুরুতর আঘাত করে আহত করে। তিনি আরো জানান ,জহির আহমেদ এর দুর্নীতির জন্য তার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেন এবং এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন জহির।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় জালাল উদ্দিন এর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জহির আহমেদ এর ফোনে কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তাদের গোচরে এসেছে। তদন্ত করে পরে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...