শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ট্রুগানিক বাই স্বাগতা, লক্ষ্য— সুলভ মূল্যে মানসম্পন্ন খাবার

অনলাইন ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বহুমুখী প্রতিভার অধিকারী জিনাত শানু স্বাগতা। মাইক্রোফোন, ক্যামেরার সামনে ছড়ান মুগ্ধতা। নিজেকে প্রমাণ করেছেন বড়পর্দায়। এবার এ অভিনেত্রী রেস্তোরাঁ ব্যবসায়ী। গতকাল বুধবার রাজধানীর বনানীতে ট্রুগানিক বাই স্বাগতা নামে তার একটি রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

নিজের রেস্তোরাঁ নিয়ে স্বাগতা বলেন, ‘এতে থাকছে দেশি খাবারের বৈচিত্র্য। যার মধ্যে গ্রাম-বাংলার স্বাদে তৈরি ভাত, মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত নানা ধরনের পানীয় ও মিষ্টান্ন রয়েছে। এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং এটি একটি সৎ উদ্যোগ। এখানে খাবারের গুণগত মান ও বিশুদ্ধতার সঙ্গে কোনো আপস করা হবে না।’

শুধু ব্যবসায়িক উদ্দেশ্য না, দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি শুরু করেছেন উল্লেখ করে বলেন, ‘অভিনয় আমার পেশা, কিন্তু বিশুদ্ধ খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব বোধের জায়গা থেকে করা। আমি চাই, মানুষ যেন নিরাপদ ও বিষমুক্ত খাবারের স্বাদ নিতে পারে।’

রেস্টুরেন্ট সবে শুরু করলেও খাবার নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন এ অভিনেত্রী। নিজস্ব খামারে উৎপাদিত অর্গানিক খাদ্যসামগ্রী সরাসরি ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি। তার কথায়, ‘দেশে অনেকেই অর্গানিক বা বিষমুক্ত খাবারের নামে ক্রেতাদের ধোঁকা দেন। কিন্তু আমি সে পথে হাঁটব না। আমাদের একটি নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে ধানসহ নানা শস্য উৎপাদন হয়। পাশাপাশি আমাদের গবাদিপশুর খামারও আছে। ফলে আমরা নিজেরা যা উৎপাদন করি, সেটিই সরাসরি ব্যবহার করব। তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা থাকবে না।’

গুণগত মানসম্পন্ন খাবার সুলভমূল্যে দেওয়াটাই উদ্দেশ্য এ তারকার। বলেন, ‘আমরা যেহেতু নিজেরাই উৎপাদন করছি, তাই কোনো বাড়তি দালালি বা সরবরাহ খরচ নেই। ফলে খাবারের দামও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব।’

স্বাগতার এ উদ্যোগের সঙ্গে আছেন তার স্বামী হাসান আজাদ। ২০২৪ সালের ২৪ জানুয়ারি বিয়ে করেন তারা। তাদের ঘর আলো করে এসেছে কন্যা মারিয়াম সর্বজয়া শানু আজাদ। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন অভিনেত্রী।


আরো সংবাদ পড়ুন...