শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ: আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

দেশের প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আমরা নানা বিষয়ে একে অন্যের সাথে ভিন্নমত পোষণ করতে পারি; কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।

বুধবার (৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশ্বের দরবারে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছোট করার হীন প্রচেষ্টাসহ যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ কিংবা দুরভিসন্ধিপূর্ণ তৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।


গত ২ ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনা ঘটে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়।


আরো সংবাদ পড়ুন...