১৩ তম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে সিলেটে বিরোধী মতের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধারাবাহিক হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি দায়ের করেছেন বিএনপির সিলেট জেলার যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক।
এই মামলায় ভোট কারচুপি এবং সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয় যদিও সিলেট শহরের বিভিন্ন ভোট কেন্দ্রে অনিয়মের তেমন কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি । ওই মামলায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রবাসী শরীফুল ইসলাম ও তাঁর ভাইকেও আসামি করা হয়েছে।
এই মামলাকে ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোক্তভোগী পরিবারের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে উল্লেখিত ঘটনার সময় শরীফুল ইসলাম দেশে ছিলেন না এবং তিনি বিদেশে অবস্থান করছিলেন। ফলে উক্ত ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো বাস্তব সুযোগ ছিল না।
এই মামলা দায়েরের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি গিয়ে খোঁজখবর এবং তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া যায়।
সংশ্লিষ্ট শাহপরান থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।
এমন পরিস্থিতিতে পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।