শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

প্রবাসী রেজাউলের বিরুদ্ধে মিথ্যা মামলা ,দেশে না থেকেও আসামি, বিস্মিত এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০১৯

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের প্রভাবশালী ও বহুল বিতর্কিত কাউন্সিলর আবুল হোসেন হাসু প্রবাসী মো: রেজাউল করিমের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলাটি রুজু হয় গত ২৩ এপ্রিল ঢাকা জজ কোর্ট আদালতে।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মামলার সময় রেজাউল করিম দেশে ছিলেনই না। তিনি দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন এবং পরিবার নিয়ে প্রবাস জীবনযাপন করছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।

এ ব্যাপারে স্পেন থেকে রেজাউল জানান, এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। মামলার উল্লেখিত দিন আমি ও আমার স্ত্রী দেশেই ছিলাম না। হাসু এবং তার ভাই আমাকে হত্যার উদ্দেশে হামলা করে এতে আমি গুরুতর আহত হই। পরবর্তীতে আমি মামলাও করি তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী বলেন, “আমরা সবাই জানি রেজাউল ও তার পরিবার অনেক বছর ধরে স্পেনে আছেন। অথচ তার নামে মামলা হয়েছে। এটা হাসুর পুরোনো কৌশল, মানুষকে ফাঁসানো। বরং আমরা দেখেছি হাসু ও তার গুন্ডা বাহিনী রেজাউলকে মেরে রক্তাক্ত করেছে এবং এ বিষয়ে মামলাও হয়েছে। ”

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, “এ মামলা আসলে একটি পাল্টা মামলা কারণ রেজাউল হাসু ও তার ভাই এর নামে মামলা করায় ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর হাসু এই মামলা করেছেন।”

কাউন্সিলর আবুল হোসেন হাসুর বিরুদ্ধে এর আগেও জমি দখল, রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পুলিশ ও প্রশাসনকে চাপের মুখে ফেলেন এবং সব সময় আইনের ঊর্ধ্বে থাকেন।

স্থানীয়রা মনে করছেন, মিথ্যা মামলার মাধ্যমে কাউন্সিলর হাসু প্রবাসী রেজাউল করিমের জমি-সম্পত্তি দখল করতে চাইছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখাতে চাইছেন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...