শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তারা অংশগ্রহণকারী পাঁচটি দলের নাম নিশ্চিত করেছে।

ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর অনুমোদন পেয়েছে পাঁচ দল- ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

এর মধ্যে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স আগেও বিপিএলে অংশ নিয়েছে। তবে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটানস একেবারে নতুন দল হিসেবে মাঠে নামবে এবারের আসরে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ১৪তম আসর শুরু হবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি।

দেশের শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি আসরের এই নতুন সংস্করণে পুরনো-নতুন ফ্র্যাঞ্চাইজির মিশ্রণে দর্শকদের জন্য জমজমাট এক বিপিএলই অপেক্ষা করছে বলে আশা ক্রিকেটপ্রেমীদের।


আরো সংবাদ পড়ুন...