শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বিয়ানীবাজার ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি: / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক জলাল উদ্দিনকে মিথ্যা প্রতারনার মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল মিয়া বাদী হয়ে বিগত ১২ মার্চ সিলেট জেলা জজ কোর্ট এ রুজু করেছেন বলে জানা যায়।

এই মামলায় বাদী আবুল মিয়া দাবি করেছেন যে, জলাল উদ্দিনসহ তার পরিবার এর লোকজন তার গাড়ির ব্যবসা প্রসারের উদ্দেশ্যে ৫০ লক্ষ ধার নেন, কিন্তু পরবর্তীতে সেই টাকা পরিশোধ বা লভ্যাংশ না দিয়ে তারা আত্মসাৎ করেছেন।

এ ব্যাপার এ কানাডা থেকে জলাল উদ্দিন জানান, তিনি জনাব আবুল মিয়ার কাছ থেকে কোনো টাকা ধার নেননি। এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। মামলার উল্লেখিত তারিখে তিনি দেশেই ছিলেন না। এ ব্যপারে জলাল উদ্দিন এর মেয়ে তামান্না বেগম কানাডা থেকে আমাদের জানান, এই আবুল মিয়ার ভাতিজা ছাত্রলীগ নেতা আব্দুল মুনিম সাব্বির তাকে দেশে থাকাকালীন সময় নানান ভাবে হেনস্থা এবং নির্যাতন করেছে। যার ফলে তার বাবা সাব্বির এর বিরুদ্ধে সিলেট জেলা জজ কোর্ট এ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এতেই ক্ষিপ্ত হয়ে তারা এই পাল্টা মামলা করেছেন।

তামান্না আরো বলেন, দেশে থাকাকালীন সময় সাব্বির এবং তার ভাই উপজেলা চেয়ারম্যান পল্লব তার বাবাকে নানান হুমকি এবং হেনস্থা করেছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনেকবার সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি বলে অভিযোগ করেন তামান্না। এ মামলা নিয়ে এলাকাতে ব্যাপক সমালোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জলাল উদ্দিন এর একজন প্রতিবেশী জানান, সাব্বির এবং চেয়ারম্যান পল্লব এর নির্যাতনের মুখে তামান্না এবং তার বাবা সহ সমস্ত পরিবার এখন এলাকা ছাড়া। এই মামলা তাদেরকে হেনস্থা এবং পুলিশি নির্যাতন করার উদ্দেশেই করা হয়েছে যাতে তারা এলাকাতে আসতে না পারে।

এ ব্যাপারে কথা বলার জন্য আবুল মিয়াকে কয়েকবার ফোন দিলেও তিনি এ ব্যপারে কথা বলতে রাজী হননি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...