শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মিরসরাইয়ে পুলিশের অভিযান, ১৮ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মিরসরাই দুই থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, চুরি, মাদক, জুয়া, ডাকাতি ও মারামারি মামলার ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুই থানার ওসি।

মিরসরাই থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন- হত্যা মামলায় আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার শিদলাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লাডুচো এলাকার সৈয়দ আলী বাড়ির সরাফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), চুরি মামলার আসামি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া এলাকার আব্দুর রব সরদার বাড়ির মো. শামসুল আলমের ছেলে মো. একরামুল হক (২৮), মাদক মামলার আসামি মিঠানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের পুত্র কামরুল হাসান প্রকাশ বাপ্পি (৩৬), এনামুল হকের ছেলে নুর উদ্দিন প্রকাশ সেলিম (৪০), ৮ নং ওয়ার্ডের মধ্যম মিঠানালা এলাকার খোরশেদ আলমের ছেলে মঞ্জরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়া টোলা এলাকার মনিন্দ্র কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (৫০), মিঠানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত রহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮), জুয়া আইনে পশ্চিম মলিয়াইশ এলাকার ছৈয়দুল হকের ছেলে শাহাদাত মামুন (৪৮), আবু বাশারের ছেলে নুরুল ইসলাম মনাই (৫৫), মৃত অহিদুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫২), মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮), মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০), গজারিয়া এলাকার মৃত শফিউল্লাহর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

জোরারগঞ্জ থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন- ইয়াবাসহ মাদক কারবারি জোরারগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার উকিল তাহেরের বাড়ির মৃত মোশারফ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৪), ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার হুকুম উল্লাহ বাড়ির মো. শফির ছেলে মো. সুমন (২৫), এছাড়া চুরি, ডাকাতি, মারামারি ও মামলার সন্দিগ্ধ আসামি হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আফসারের ছেলে মো. আইনুল ইসলাম (২৩), একই ইউনিয়নের কদমতলা এলাকার জসিম উদ্দিনের বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. দিদার হোসেন (১৯) ও ২ নং ওয়ার্ডের মেহেদীনগর এলাকার কামাল উদ্দিনের ছেলে মো. দিদার হোসেন (২৯)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মারামারি ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলা, চুরি, মাদক মামলা ও জুয়া মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...