শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

যশোরে ছাত্রলীগের নির্যাতনের শিকার কলেজ শিক্ষার্থী শাহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক, যশোর: / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২

যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ শাহিদ আফ্রিদি রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আফ্রিদি জানান, ২৬ মার্চ ২০২২ তারিখে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রলীগ একটি মিছিলের আয়োজন করেছিল। মিছিলটি যখন আমাদের বাসা অতিক্রম করছিল, ওই সময় ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন ধরনের পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছিল।

তিনি জানান, একপর্যায়ে মিছিল থেকে ছাত্রলীগ কর্মীদের একটি দল তার বাসার দিকে আসে এবং তাকে হুমকি দিয়ে বলে যে, যেহেতু তার নাম একজন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির নামে রেখেছেন, তার পরিবার স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানপন্থী।

তারা আফ্রিদির পরিবারকে ইসলামী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামের প্রতি সহানুভূতিশীল হিসেবে অভিযোগ করে এবং আরো বলে যে তারা ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করেছে এবং বর্তমানে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এসব অভিযোগ করে তারা তাকে তাদের মিছিলে যোগদান করার জন্য চাপ সৃষ্টি করছিল।

কিন্তু তাদের কর্মসূচিতে অংশ নিতে অস্বীকৃতি জানালে আফ্রিদিকে হামলা করে ও বাসায় ভাঙচুর করে বলে তিনি অভিযোগ করেন। হামলার কারণে তিনি চোখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ঘটনার পর আফ্রিদি ও তার পরিবার আতঙ্কের মধ্যে আছেন ও নিরাপত্তাহীনতার ভুগছেন বলে জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...