শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: এম সাখাওয়াত

অনলাইন ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে বিআইআইএসএসের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাখাওয়াত বলেন, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করেছে। সেসব দেশের জাতীয় নেতারাও তা স্বীকার করছেন।

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিবেশী তিন দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে আমাদের কী হবে, সেটি মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, তাই দুই দেশেরই পরস্পরকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি।

আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না উল্লেখ করে সাখাওয়াত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি।

সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, আমাদের একটাই উদ্দেশ্য—রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। জেনজি আমাদের উজ্জীবিত করে, আমরা তাদের কথা শুনব।

বাংলাদেশের জটিল কিছু প্রতিবেশী রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে স্বাধীনতার পর থেকেই মিয়ানমার আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এটি দিন দিন বাড়ছে। মিয়ানমারে থাকা তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘৃণা করে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তারাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কামরুল হাসান আরও বলেন, পাকিস্তান আমাদের থেকে ২৫-৩০ বছর ধরে জাতীয় নিরাপত্তায় এগিয়ে রয়েছে—তাদের রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিক সম্পর্কের কারণে।


আরো সংবাদ পড়ুন...