বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সরকারি খরচে ৪ লক্ষাধিক মামলায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

অনলাইন ডেস্ক / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

দেশের জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইডের মাধ্যমে অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৩ হাজার ৭৯৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচায় এ সময়ে অসচ্ছল ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৭৯১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৫২ হাজার ৬৮৬ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৬৭৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-’১৬৪৩০’) মাধ্যমে ১ লাখ ৯১ হাজার ৪৯৩ জনকে সেবা দেওয়া হয়।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।


আরো সংবাদ পড়ুন...