শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সিলেটের ৬ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ প্রার্থী

ডেস্ক রিপোর্ট / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ টি আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন সংগ্রহকারীর তুলনায় দাখিলকারীর সংখ্যা কিছুটা কমেছে।

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।


আরো সংবাদ পড়ুন...