শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব: লুটপাট ও চাঁদা দাবি

সিলেট প্রতিনিধি: / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে সিলেটের এক পরিবারকে ভয়াবহ হামলার মুখে
পড়তে হয়েছে। হামলাকারীরা লুটপাটের পাশাপাশি তাদের কাছে বিশাল অংকের চাঁদা দাবি করেছে। আওয়ামী লীগ নেতা রাজন, মঈনুল ইসলাম মঈন এবং তাদের সহযোগীরা দুপুরের দিকে একদল লোক নিয়েভুক্তভোগীর বাসায় হামলা চালায়। সেই দিন ভবনের নিরাপত্তারক্ষী অনুপস্থিত থাকায় মূল ফটক খোলা ছিল।

সুযোগ বুঝে হামলাকারীরা দরজায় জোরে আঘাত করলে দরজা খুলে যায়। এরপর তারা ভেতরে ঢুকে বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ভুক্তভোগী এই প্রতিবেদককে জানান, “আমি ও আমার সন্তানরা বাসায় ছিলাম। তারা আমার ছেলেকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। রাজন আমাকে হুমকি দিয়ে বলে, আমাকে ৫০ লাখ টাকা দিতে হবে। সে জানিয়ে দেয়, তারা আবার আসবে এবং তখন যেন টাকা প্রস্তুত থাকে।”
এই ঘটনার পরবর্তীতে রাজন ফোন করে টাকা প্রস্তুত আছে কি না জানতে চান। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...