শিরোনাম :
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার মৌলভীবাজারে ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে ‘রাজকীয়’ বিদায় দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তাধির চৌধুরী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে চুনারুঘাট পৌরসভার পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মুক্তাদির চৌধুরী ও রাসেল ১৫ আগস্ট উপলক্ষে গভীর রাতে মোমবাতি প্রজ্বলন ও বিতর্কিত বার্তা প্রচার করতে ১৫-২০ জন নেতাকর্মী এবং ব্যানারসহ জড়ো হয়েছিলেন।

গ্রেপ্তার মুক্তাদির চৌধুরী চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং রাসেল মিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাঁদের আটক করা হয়।


আরো সংবাদ পড়ুন...