শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

২০২৬ সালে পে স্কেল কার্যকরের প্রবল সম্ভাবনা

অনলাইন ডেস্ক / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবগঠিত পে কমিশন দ্রুত কাজ শুরু করেছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র ও অর্থনৈতিক উপদেষ্টাদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরুতেই, অর্থাৎ জানুয়ারি, ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রস্তাবনা ও দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চাইছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেতন কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ—
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কমিশন সুপারিশ জমা দেবে। এরপর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসেই সেটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার। এর পরই সেটি কার্যকর শুরু হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, যার কাজ ডিসেম্বরেই শুরু হবে।

তিনি নিশ্চিত করেন, গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করলেও এটি আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে।
এদিকে দ্রুত পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকার প্রশাসনিক সংস্কারেও গুরুত্ব দিচ্ছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের কাজের জবাবদিহি ও দক্ষতা বাড়ানোর জন্য নতুন মূল্যায়ন পদ্ধতি ‘জিপিএমএস’ চালু করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন বেতন কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কারের কাজটিও চূড়ান্ত হবে।


আরো সংবাদ পড়ুন...