শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিবচরের ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় তার কোলে থাকা ১১ মাস বয়সী ভাগ্নী আয়শার হাত ও পা কেটে গুরুতর আহত হয়েছে। গুরুতর অবস্থায় আয়শাকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে পাঁচটার দিকে পাঁচ্চর রেল সেতুতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নী আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় আয়শা। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস। এ সময় আয়শা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস।

ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে তাকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক।

পাঁচ্চর রয়েল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.সঞ্জীব কুমার রায় বলেন, ‘বাচ্চাটির বয়স ১১ মাস হবে। বাচ্চাটির হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় প্রেরণ করেছি। শিশুটির অবস্থা আশংকাজনক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন বলেন,’ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছে। তার সাথে থাকা একটা বাচ্চাও গুরুতর আহত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...