শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

তাশফীয়া কাফীর কবিতা: ধ্বংস

অনলাইন ডেস্ক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ভেবেছিলাম এ হৃদয় মেরামতে
পালিয়ে বেড়াবো বহুদূর,
বলো যা ধ্বংস হয়ে গেছে
তার কি কোনো মেরামত আছে?

ভেবেছিলাম হৃদয় রক্ষার্থে
মুখ ফিরিয়ে নেবো,
বলো যে আয়না হাত ছুটে পড়ে গেছে
তার কি রক্ষা আছে?

ভেবেছি নিজেকে বাঁচাতে তোমাকে ভুলে যাবো,
বলো একটা ফুল বাঁচাতে গাছ উপড়ে ফেলা যায়?
তোমাকে একটা পৃথিবী সৃষ্টি করে দেবো,
তবে তুমি তো ধ্বংসের জীবন্ত কিংবদন্তি।


আরো সংবাদ পড়ুন...