শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

দিরাই’য়ে ব্যবসায়ীকে মিথ্যা মানহানির মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪

দিরাই উপজেলার এর বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মিনাজ আহমেদকে মিথ্যা মানহানির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উক্ত মামলাটি দিরাই উপজেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক জনাব আফসার উদ্দিন বাদী হয়ে বিগত ১৫ মে সুনামগঞ্জ জেলা জজ কোর্ট এ রুজু করেছেন বলে জানা যায়।

এই মামলায় আফসার উদ্দিন দাবি করেছেন যে, মিনাজ ও তার খালাত ভাই ইমতিয়াজ আহমেদ সহ অজ্ঞাতনামা ৩-৪ মিলে সমাজে তার মানহানি করেছেন। এ মামলায় আফসার উদ্দিন উল্লেখ করেন তার ভাই দিরাই উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব কামাল উদ্দিনকেও নানান ভাবে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন মামলার আসামীবৃন্দ।

এ ব্যাপার এ কানাডা থেকে মিনাজ জানান, এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। মামলার উল্লেখিত তারিখে তিনি দেশেই ছিলেন না। তিনি বলেন, এই কামালসহ হেফাজত এ ইসলামী জামাত এ ইসলামীর উগ্র ইসলামিক নেতারা দেশে থাকাকালীন তাকে নানান ভাবে হেনস্থা এবং লাঞ্চিত করে আসছিলো। যার প্রেক্ষিতে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তিনি আরো বলেন, দেশে তাদের বিরুদ্ধে তিনি জিডি এবং মামলা করেছেন। এবং এতেই ক্ষিপ্ত হয়ে তারা এই পাল্টা মামলা করে থাকতে পারেন।

এ মামলা নিয়ে এলাকাতে ব্যাপক সমালোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, মিনাজ দেশে থাকাকালীন সময় মানবাধিকার এবং ধর্মীয় সংখ্যালগুদের হয়ে কাজ করার দরুন তাকে নানান ভাবে হুমকি এবং নির্যাতন এর শিকার হতে হয়েছে। তাদের অব্যাহত হুমকির মুখে মিনাজ দেশ ত্যাগ করতে বাধ্য হন। এই মামলা মিনাজ ও তার পরিবারকে হেনস্থা এবং পুলিশি নির্যাতন করার উদ্দেশেই করা হয়েছে যাতে তারা এলাকাতে আসতে না পারে।

এ ব্যাপারে কথা বলার জন্য আফসার উদ্দিন এবং তার ভাই কামাল উদ্দিন কে কয়েকবার ফোন দিলেও তারা কথা বলতে রাজী হননি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...