শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ভারতে হত্যার শিকার ৩ বাংলাদেশির লাশ ফেরত

অনলাইন ডেস্ক / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ভারতের ত্রিপুরায় কুপিয়ে ও তীর মেরে হত্যা করা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পতাকা বৈঠকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশগুলো বিএসএফ হস্তান্তর করে।

নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) ও কবিলাশপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

গত বুধবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যুৎবিল এলাকার আদিবাসীরা তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করেন। পরে ভারতীয় পুলিশ তাদের লাশ উদ্ধার করে সাম্পাহারা থানায় নিয়ে যায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত তিনজন সম্ভবত গরু পাচারের উদ্দেশে সীমান্ত অতিক্রম করেছিলেন। রাতের অন্ধকারে স্থানীয় জনগণ তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালালে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করে বিজিবি।

এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওসি মো. জাহিদুল ইসলামস বলেন, ভারতে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। এখানে আনার পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আরও কিছু আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আরো সংবাদ পড়ুন...