শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বাবা হলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছেলে সন্তানের বাবা হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবর দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাঁর পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সব বিপদ থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন এবং দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আবদুল্লাহর স্ত্রী এই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তিনি জানান, মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। এই সুখবর প্রকাশের পর উভয় পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

গত বছরের ১১ অক্টোবর কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত।

হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি।

তিনি ‘স্কুল অব এক্সিলেন্স’ নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে সক্রিয় ছিলেন তিনি।


আরো সংবাদ পড়ুন...