শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আলুর দামে স্বস্তির হাওয়া, বাজারে ৬ কেজি আলু মিলছে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম চড়া থাকলেও স্বস্তি দিচ্ছে জনপ্রিয় সবজি আলু। বাজারে কিংবা মহল্লায় ভ্যান গাড়িতে অস্থায়ী দোকানগুলোতে বর্তমানে ছয় কেজি আলু মিলছে মাত্র ১০০ টাকায়। কোথাও কোথাও সাত কেজিও পাওয়া যাচ্ছে একই দামে। অর্থাৎ প্রতিকেজি আলু দাম রাখা হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা। অথচ মাসখানেক আগেও আলুর দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) মেরাদিয়া, বনশ্রী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দাম কমায় ক্রেতার চাপ বেড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আবারও আলুকে নিয়মিত রান্নার তালিকায় ফিরিয়ে আনছে।

বিক্রেতারা জানান, হিমাগার থেকে সরবরাহ বাড়ায় এবং পাইকারি বাজারে দাম কমায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। তবে তারা আশঙ্কা করছেন, এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শেষ দিকে এসে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে নতুন মৌসুমের আগ পর্যন্ত এই দাম স্থিতিশীল থাকবে। আর দাম কমায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে আবারও আলু ফিরে এসেছে নিয়মিত খাদ্য তালিকায়।

ক্রেতারা বলছেন, গত মাসে যে টাকায় ৩ কেজি আলু পাওয়া যেত, এখন সেই টাকায় মিলছে প্রায় দ্বিগুণ। এতে পরিবারের খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, হিমাগার থেকে আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় এবং বাজারে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছাতে শুরু করায় দাম কমেছে। কৃষকরাও তাদের মজুদ পণ্য বিক্রি করতে শুরু করায় সরবরাহ আরও বাড়ছে।

আলু কিনতে আসা সুমন ঢাকা মেইলকে বলেন, বাজারে এখন সবচেয়ে কম দামে পাওয়া সবজির নাম আলু। অন্যান্য সবজি যেখানে ৭০-৮০ টাকার নিচে নেই। সেখানে আলু আমাদের স্বস্তি দিচ্ছে। আর আলু নানাভাবে রান্না করা যায়। আমি ৬ কেজি আলু নিয়েছি ১০০ টাকায়।

জিনাত আলী নামের অপর এক ক্রেতা বলেন, বহু বছর পর আলুর দাম এত নিচে নেমেছে। এতে ক্রেতা-বিক্রেতা সবাই খুশি। বিক্রেতাদের কাটতি ভালো যাচ্ছে। তারাও লাভ কম করছেন।


আরো সংবাদ পড়ুন...