শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল: সিইসি

অনলাইন ডেস্ক / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে এসময় মন্তব্য করেন তিনি।

বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি। শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় ওই দুটি বৈঠক। পরে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। আজ (শনিবার) প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদেরকে সে কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবকিছু করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারও কোনো প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকবিলা করে সবাইকে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এর আগে যে ২/৩টি নির্বাচন হয়েছে, তেমন কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

সার্কিট হাউজের এই মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...