শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সরকার আসে, সরকার যায়—কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না : শহিদুল ইসলাম বাবুল

অনলাইন ডেস্ক / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সরকার আসে, সরকার যায়—কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না। একজন ছিল দরদি শহীদ জিয়াউর রহমান। দুর্ভিক্ষের দেশ ছিল ১৯৭৩, ৭৪ ও ৭৫ সালে। জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ধুমকেতুর মতো আসলেন, খাল কাটলেন।

ইরি ধানের চারা আনলেন বিদেশ থেকে। সবুজ বিপ্লব করলেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে গেল।
শনিবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশ ১৯৮০ সালে চাল রপ্তানি করতে পেরেছিলেন, সামান্য হলেও।

১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসলে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। পাঁচ হাজার টাকার বেশি ঋণ মওকুফ করেছিলেন। অথচ আজ ১০ হাজার টাকা ঋণের জন্য কৃষকের কোমর বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়।
সমাবেশ শেষে লুমিনাস গ্রুপের পৃষ্ঠপোষকতায় কৃষকদের মাঝে সার ও সবজি বীজ বিতরণ করা হয়।

সমাবেশে অংশ নেন হাজারো কৃষক ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরো সংবাদ পড়ুন...