আমাদের মধ্যে অনেকেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। অন্যান্য অসুখের ক্ষেত্রে আমরা যতটা সচেতন, দাঁতের ক্ষেত্রে ততটাও নই। কারণ, দাঁতে ব্যথা হলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথার ওষুধ কিনে খেতে দেখা যায়।
এই ব্যথার ওষুধে হয়তো সাময়িকভাবে ব্যথা কমে।
ন্যাশনাল ওরাল হেলথ সার্ভে ও অন্যান্য গবেষণা থেকে জানা গেছে, ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের ৬২ শতাংশ দাঁতের রোগে আক্রান্ত।৩৫-৪৪ বছরের মধ্যে দাঁতের রোগে ভুগছেন ৭৯.২ শতাংশ মানুষ। এ ছাড়া ৬৫-৭৪ বছরের মধ্যে প্রায় ৮৫ শতাংশ মানুষের দাঁতের রোগ রয়েছে।
আরো পড়ুন

মেথি ভেজানো পানি যাদের জন্য ক্ষতিকর
দাঁতের রোগকে আমরা খুব একটা পাত্তা দিই না। কিন্তু জানেন কি, দাঁতের সমস্যা থেকে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি? গুরুতর মাড়ির রোগের কারণে মুখগহ্বরে যে প্রদাহ ও ব্যাকটেরিয়া তৈরি হয়, তা রক্তপ্রবাহে মিশে যায়।এই প্রদাহ হৃৎপিণ্ড ও রক্তনালিকে সংকুচিত করে এবং ধমনি ব্লক করে দিতে পারে, যা ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।
তাই, সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক দাঁতের পরিচর্যা জরুরি। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি একটি গবেষণা চালান। ২০২৫ সালে ‘নিউরোলোজি’-তে গবেষণাটি প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, যে সব প্রাপ্তবয়স্কদের একই সঙ্গে মাড়ির রোগ ও দাঁতের ক্ষয় রয়েছে, তাদের ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি সাধারণের তুলনায় ৮৬ শতাংশ বেশি।
দাঁতের রোগ থেকে বাঁচতে কী করবেন
আরো পড়ুন

পেটের গ্যাস থেকে কি আসলেই মাথা ব্যথা হয়?
আরো পড়ুন

রাতে দুধ খাওয়া ভালো নাকি খারাপ, কী বলছে চিকিৎসাবিজ্ঞান
সূত্র : সংবাদ প্রতিদিন