শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

গাজীপুর-বাগেরহাট সংসদীয় আসনের রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনের সংসদীয় আসনের সীমানার গেজেটকে অবৈধ ঘোষণা করে গাজীপুর ৫টি আসন ও বাগেরহাটের চারটি আসন পূর্বের মতোই রাখা নিয়ে আদালতের আদশের কপি পাওয়ার পর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসি ভবনে সীমানা নিয়ে আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, আদালতের রায়ের কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন।

জাতীয় সংসদের ৩০০ আসনের সীমা পুনর্নির্ধারণ করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বাগেরহাটের একটি আসন কমিয়ে চারটি থেকে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি করা হয়েছে।

৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী—বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২; আর কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠন করা হয়। এর ফলে আগের বাগেরহাট-৪ আসন বাদ যায়।

ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অর্থাৎ বাগেরহাটে চারটি আসন বহালের আবেদন জানিয়ে হাইকোর্টে দু’টি রিট আবেদন করা হয়। বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক মালিক সমিতি এ রিট মামলা দু’টি করে। এতে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, তা জানাতে রুল জারি করা হয়। এতে জবাব দিতে বলা হয় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের।

সোমবার রিট আবেদনের শুনানি করে ওই রুল যথাযথ ঘোষণা করে বাগেরহাটের আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ।


আরো সংবাদ পড়ুন...