শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় র‍্যাবের অভিযানের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় ব্যবসায়ী সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যবসায়ী নেতা জাকি শাহরিয়া চৌধুরীর বাসায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর হঠাৎ অভিযান পরিচালনার ঘটনায়।

নির্বাচন-পরবর্তী উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যেই পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ১৩ জানুয়ারি র‍্যাব-৯-এর একটি দল আকস্মিকভাবে শ্রীমঙ্গলের ৭নং গুহ রোডের ওই বাড়িতে উপস্থিত হয়। এসময় বাসায় থাকা জাকি শাহরিয়া চৌধুরীকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরিবারের সদস্যরা এ ঘটনাকে “উদ্বেগজনক”ও “হঠাৎ আঘাতের মতো পরিস্থিতি”বলে উল্লেখ করেন।

র‍্যাব সদস্যরা অভিযানের সময় জাকিকে জানায় যে, তাদের কাছে তথ্য আছে তিনি নাকি পলাতক অপরাধীদের নতুন সিমকার্ড ও প্রযুক্তিগত সুবিধা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে সহায়তা করছেন। তবে এ অভিযোগ সম্পর্কে জাকি শাহরিয়ার পরিবারের দাবি, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, অভিযানের সময় জাকিকে র্যাবের স্থানীয় অফিসে নিয়ে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “জাকিকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তাকে পরে ছেড়ে দেওয়া হয়।”

এরই মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে যে শ্রীমঙ্গলের প্রভাবশালী মহলের সঙ্গে ব্যবসায়ী নেতা জাকির দ্বন্দ্বের জের ধরেই এ অভিযান পরিচালিত হয়ে থাকতে পারে। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জাকি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, চোরাই ও অবৈধ মোবাইল ফোন ব্যবসার বিরুদ্ধে ও রাজনৈতিকভাবে প্রভাবশালী মদদদাতাদের বিরুদ্ধে সরব ছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে আমাদের ধারণা।

তবে এ বিষয়ে র্যাব-৯ এর কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ব্যবসায়ী মহলে এ অভিযানের পর স্পষ্টভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার পরিবেশকে প্রশ্নের মুখে ফেলছে।


আরো সংবাদ পড়ুন...