শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ — ব্যবসায়ী মহলে প্রশ্ন ও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

ঢাকা ভাসানী স্টেডিয়াম মার্কেট ইলেকট্রনিক্স ব্যবসায়ী জাকারিয়া ও পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি দায়ের করেন জাফর খান নামের একজন ব্যবসায়ী। এ মামলায় অভিযোগ করা হয়েছে যে জনাব জাকারিয়া এবং তার পিতা জনাব দেলোয়ার হোসেন নষ্ট ইলেকট্রনিক্স পণ্য বিক্রি এবং ডিলারশিপের নাম করে টাকা নিয়ে তা এর ফেরত দেননি।

উল্লেখিত মামলার ব্যাপারে জনাব জাকারিয়া কানাডা থেকে গণমাধ্যমকে জানান, মামলাটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কারন মামলায় উল্লেখিত তারিখ ও সময়ে তিনি বাংলাদেশেই ছিলেন না।

তিনি বলেন, আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে। উল্লেখ্য যে, জাফর খান বিতর্কিত ব্যবসায়ী শাহজাহান খান বাশার এর বড় ভাই। জনাব দেলোয়ার ও তার পরিবার এর সাথে দীর্ঘদিন ধরে জনাব বাশার এর সাথে বিরোধ চলে আসছিলো ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়ার পরিবার এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের চাপ, হুমকি এবং হয়রানির শিকার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই নতুন মামলাটি সেই ধারাবাহিকতারই অংশ।
এ বিষয়ে ভাসানী স্টেডিয়াম মার্কেট এলাকার পাশের একাধিক ব্যবসায়ী মামলাটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

এক ব্যবসায়ী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জাকারিয়া ও তার পরিবারকে চিনি। এই মামলার অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ছাড়া কিছুই নয়।” আরেক ব্যবসায়ী জানান, “এ ধরনের মিথ্যা মামলা ব্যবসায়ী সমাজে আতঙ্ক তৈরি করছে এবং স্বাভাবিক ব্যবসা পরিবেশ ব্যাহত করছে।”

ব্যবসায়ী মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রভাবশালী মহলের দ্বারা এভাবে মিথ্যা মামলা দায়ের হলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা মামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মামলাকারী জাফর খানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...