শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট / ৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে কেউ ছিলেন না।

উল্লেখ্য, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব।

সাকিব আল হাসানও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, ‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে৷

দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থানরত সাকিব।

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সূত্রে সাকিব এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন৷ বুধবার সেখান থেকে তিনি ভিডিও কলে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে যোগ দেন৷

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।


আরো সংবাদ পড়ুন...