সিলেটের কানাইঘাট উপজেলায় লোভাছড়া পাথর কোয়ারি থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মহি উদ্দিন নামের এক স্থানীয় ব্যবসায়ী। গত ১০ আগস্ট ২০২৩ (বৃহস্পতিবার) বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারের কাছে এ নৃশংস হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মহি উদ্দিন জানান, ঘটনার দিন বিকেলে লোভাছড়া পাথর কোয়ারিতে দিনের কাজ শেষ করে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গাছবাড়ী বাজারের কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ তার পথরোধ করে দাড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে দেশীয় ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
এ ঘটনায় এলাকার প্রভাশালী নেতা মাসুদ আহমেদ ও তার গুন্ডা বাহিনী সরাসরি জড়িত বলে জানান ভুক্তভোগী মহি উদ্দিন। তিনি উল্লেখ করেন বেশ অনেকদিন ধরেই বেশ কিছু বিষয়ে মাসুদ ও তার চাচাতো ভাই মোস্তাক আহমেদ পলাশ এর সাথে বিরোধ চলে আসছিলো মহির সাথে।
হামলা চলাকালে মহি উদ্দিনের আত্মচিৎকার শুনে গাছবাড়ী বাজারের স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
এই ঘটনায় এলাকাতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এলাকা বাসীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে। স্থানীয় সচেতন মহলও জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ,বিষয়টি তাদের গোচরে এসেছে। তদন্ত করে করে পরে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে জনাব মাসুদ এর ফোন ফোন দিলেও তিনি ফোন ধরেননি।