শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে মা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর ছেলেকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

ক্রাইম রিপোর্টার,তেজগাঁও, ঢাকা: / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

গত ৭মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চার ব্যক্তি হোসাইন শাকিফ জামিলকে তার বাসা থেকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অনুসন্ধানে জানা যায়, তিন দিন ধরে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাকে তার পরিবারের আর্থিক উৎস, তার মায়ের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের বিষয়ে তথ্য দিতে বলা হয়।

অপহরণকারীরা জিজ্ঞাসাবাদের সময় শাকিফের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়ায় ১০মার্চ তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। এরপর তিনি কোনো মতে ঢাকায় ফিরে আসতে সক্ষম হন।

এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে শাকিফ ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শাকিফের মা রাকা মোনায়েম ঢাকা-১২ (ফার্মগেট-তেজগাঁও) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে তার পরিবারকে নানা ধরণের হুমকি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার অনুসারীরা রাকা মোনায়েমকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য নানা ধরণের চাপ এবং হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।


আরো সংবাদ পড়ুন...