শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। আজ বৃহস্পতিবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী ও আন্দোলনে নিহত আকতার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি গ্রেপ্তার মো. সাজ্জাদ হোসেন। সাজ্জাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ পড়ুন...