খুলনায় পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত একটি উইল নিয়ে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে গতকাল এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী নারী তার সন্তানদের নিয়ে খুলনা নিউ মার্কেটে কেনাকাটা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে একদল অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে। তারা হুমকি দিয়ে বলেন, “তোমার চাচাকে উইলটা ফিরিয়ে দাও, নাহলে তোমার পরিবার ও তোমার বাবাকে ছাড়বনা।”হঠাৎ এই ঘটনায় তিনি ও তার সন্তান আতঙ্কিত হয়ে পড়েন।
পরদিন, ৭ জুলাই ২০১৯, ভুক্তভোগী ও তার পিতা খুলনার দৌলতপুর থানায় অভিযোগ দিতে গেলে ওসি অভিযোগ নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তারা খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) কার্যালয়ে গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েদেন, “আমরা ডায়েরি নিচ্ছি, কিন্তু ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে পারবনা।”একই সঙ্গে তারা সতর্ক করেদেন যে, ইমদাদুল হকের রাজনৈতিক যোগাযোগ অত্যন্ত শক্তিশালী—তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন।
এরপর ৯ জুলাই ২০১৯ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ইমদাদুল হক একদল লোক নিয়ে ভুক্তভোগীর পৈতৃক বাড়িতে হাজির হন এবং পুলিশে যাওয়ার কারণ জানতে চান। সে সময় ঘরে ভুক্তভোগী, তার মেয়ে ও তার বাবা ছাড়া আর কেউ ছিলেন না। ঘটনার এক পর্যায়ে ইমদাদুল হকের নির্দেশে এক ব্যক্তি চেয়ার ছুড়ে মারেন, যা গিয়ে বৃদ্ধের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ব্যক্তিকে প্রতিবেশীর সহায়তায় খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় গুরুতর আঘাত শনাক্ত করেন এবং সিটিস্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১০ জুলাই ২০১৯ তার অবস্থার অবনতি হলে ব্রেনস্ট্রোক হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০১৯ তিনি মারা যান।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সময় মতো সুরক্ষা ও বিচার না পাওয়ায় এই মর্মান্তিক পরিণতি ঘটে।
এ ব্যাপারে স্থানীয় পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তারিখ: ১২ জুলাই ২০