শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: এম সাখাওয়াত

অনলাইন ডেস্ক / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে বিআইআইএসএসের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাখাওয়াত বলেন, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করেছে। সেসব দেশের জাতীয় নেতারাও তা স্বীকার করছেন।

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিবেশী তিন দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে আমাদের কী হবে, সেটি মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, তাই দুই দেশেরই পরস্পরকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি।

আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না উল্লেখ করে সাখাওয়াত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি।

সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, আমাদের একটাই উদ্দেশ্য—রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। জেনজি আমাদের উজ্জীবিত করে, আমরা তাদের কথা শুনব।

বাংলাদেশের জটিল কিছু প্রতিবেশী রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে স্বাধীনতার পর থেকেই মিয়ানমার আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এটি দিন দিন বাড়ছে। মিয়ানমারে থাকা তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘৃণা করে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তারাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কামরুল হাসান আরও বলেন, পাকিস্তান আমাদের থেকে ২৫-৩০ বছর ধরে জাতীয় নিরাপত্তায় এগিয়ে রয়েছে—তাদের রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিক সম্পর্কের কারণে।


আরো সংবাদ পড়ুন...