শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সিলেটের এহতেশাম ও প্রীতম, সাংগঠনিক সম্পাদক কামরুল আজ থেকে ফের রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ সিলেটে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া সেই আসির মিয়া পানসি রেস্টরেন্ট থেকে গ্রেপ্তার দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় কী লিখা ছিল? লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত ফ্যামিলি কার্ড : দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মাইক্রোফাইন্যান্সের বৈশ্বিক স্বীকৃতি ‘সিপিসি গোল্ড’ পেল ব্র্যাক 

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে একমাত্র সংস্থা হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘ক্লায়েন্ট প্রটেকশন সার্টিফিকেশন (সিপিসি) গোল্ড’ অর্জন করেছে ব্র্যাক। 

আন্তর্জাতিক সংস্থা ‘মাইক্রোফাইনানজা রেটিং (এমএফআর)’ এর পক্ষ থেকে সম্প্রতি ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যা গ্রাহকদের সুরক্ষা ও দায়িত্বশীল আর্থিক সেবায় সর্বোচ্চ বৈশ্বিক স্বীকৃতি। 

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বৃহস্পতিবার (৬ নভেম্বের) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এই অনুষ্ঠানের আয়োজন করে। 

brack2

অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত আটটি আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে সিপিসি গোল্ড সার্টিফিকেশনটি প্রদান করা হয়। গ্রাহকবান্ধব পণ্য সেবা, অতিরিক্ত ঋণ প্রতিরোধ, স্বচ্ছতা, ন্যায্য মূল্য নির্ধারণ, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অভিযোগ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানদণ্ড হিসেবে ধরা হয়। 

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি গত পাঁচ দশক ধরে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। 

এই কর্মসূচি দেশের ৪ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, যাদের মধ্যে ৯০ শতাংশই নারী। মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে লাখো ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। আরও বক্তব্য রাখেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর।

brack

উল্লেখ্য, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি লাভ করলো। এর আগে ২০১৬ সালে ব্র্যাক প্রথমবারের মতো সিপিসি গোল্ড সার্টিফিকেশন লাভ করে। 

বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকের এই স্বীকৃতি পুরো দেশের মাইক্রোফাইন্যান্স খাতের জন্য একটি গৌরবময় অর্জন।

এই অর্জন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ১ কোটি ৪০ লাখেরও বেশি গ্রাহককে নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক সেবা প্রাপ্তির নিশ্চয়তা দেয়। 

এটি প্রমাণ করে যে, দায়িত্বশীল মাইক্রোফাইন্যান্সে ব্র্যাক এখন বিশ্বমানের নেতৃত্বের আসনে রয়েছে। গোল্ড লেভেল সিপিসি ব্র্যাকের নেতৃত্বের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি।


আরো সংবাদ পড়ুন...