শিরোনাম :
বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অ্যাটর্নি জেনারেল এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ ফের রিমান্ডে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সিলেটে ফাহিম হত্যাকাণ্ড, গ্রেপ্তার সবুজ

অনলাইন ডেস্ক / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সিলেটের বালুচরে কিশোর গ্যাঙয়ের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামালায় ফাহিম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় হত্যার অভিযোগে মামলাটি (নং ২০/১৪/১১/২৫) দায়ের করেন তার পিতা মো. হারুন রশীদ।

মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতেই নগরীর টিলাগড়স্ত ইকোপার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪নং আসামী সবুজ আহমদ রেহানকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

রেহান জৈন্তাপুর থানার যশপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মাসুমা বেগমের ছেলে।

জানা যায়, গত ১০ নভেম্বর বালুচর ২নং মসজিদ এলাকায় কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলি রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে বাদী বালুচর ছড়ারপাড়ের আল-আমিনের বাসার ভাড়াটিয়া মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমের (২৩) উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাঙয়ের অন্তত ৭/৮ জন সদস্য। তারা তাকে জখম করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ফাহিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে মঙ্গলবার রাতে সিলেট নিয়ে আসা হচ্ছিল। কিন্তু পথে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে ওসমানী মেডিকেল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে ছাতকের গ্রামের বাড়িতে ফাহিমকে দাফন করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...